,

লেখাপড়া জানা নেই বিধায় আমাকে কৌশলে ঠকানো হলো : হিরো আলম

news-image

বগুড়া প্রতিনিধি : জাতীয় সংসদের উপনির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের আলোচিত প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষিতরা অশিক্ষিতদের সঙ্গে প্রতারণা করেন। তার প্রমান আমি নিজে। আমার লেখাপড়া জানা নেই বিধায় আমাকে ঠকানো হলো। কৌশলে ফলাফল পাল্টে আমার জয় ছিনিয়ে নেওয়া হলো। এটা শিক্ষিতরাই করেছে।

শুক্রবার হিরো আলম নিজ এলাকা বগুড়া সদরের এরুলিয়া এলাকা ছাড়াও কাহালু ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় ভোটার ও তার ভক্ত সমর্থকদের সঙ্গে দেখা করেন।

এসময় হিরো আলম বলেন, মানুষ অনেক শিক্ষিত লোকদের ভোট দিয়ে দেখেছে তারা ভোট নিয়ে জনগণের জন্য কিছুই করেনি। বরং অশিক্ষিতরাই দরিদ্র, গরীব মানুষের পাশে থেকেছে। আমিও গরীব, আমি চেয়েছিলাম গরীব মানুষের জন্য বৃহৎ আকারে কিছু করার।

হিরো আলম মোবাইলে সমকালকে বলেন, আমি পরাজিত হয়ে যে কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছেন আমার ভোটাররা। অনেকে কান্না করছেন আমার জন্য। আমাকে কি সান্ত্বনা দিবে উল্টো আমি তাদের সান্ত্বনা দিচ্ছি।

তিনি আরও বলেন, আমি শেষ দেখে ছাড়ব, আমার বিজয় ঠেকানোর জন্য উচ্চ আদালতে যাবো। আশা করি, আমি সঠিক বিচার পাবো।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়