,

আইনজীবী সহকারীরা বিচার ব্যবস্থার অপরিহার্য অংশ : স্পিকার

news-image

নিজস্ব প্রতিবেদক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আইনজীবী সহকারীরা বিচার ব্যবস্থার অপরিহার্য অংশ। তারা সেবার প্রত্যয় নিয়ে দায়িত্ব পালন করেন বলেই বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি সহজতর হয়েছে। আইনি সমস্যা সমাধানে আইনজীবী সহকারীরা দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির পঞ্চম মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরু মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, অ্যাটর্নি জেনারেল এএম আমিনউদ্দিন, সুপ্রিমকোর্ট বারের সম্পাদক অ্যাডভোকেট আবদুন নুর দুলাল, সাবেক সম্পাদক ড. বশির আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, আইনজীবী সহকারীরা যথাযথ আইনি কাঠামোর মধ্য দিয়ে যেন তাদের দায়িত্ব পালন করতে পারেন এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, বিচারকাজকে গতিশীল করা ও ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। আদালত অঙ্গনে আইনজীবীর পাশাপাশি আইনজীবী সহকারীরাও বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।

শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহের এই সময়ে ভার্চুয়াল কোর্ট এবং ই-জুডিশিয়ারি পরিচালিত হচ্ছে। সময়ের সাথে তাল মিলিয়ে আইনজীবী সহকারীদেরকে আইটি ও আইসিটি সেক্টরে পর্যাপ্ত দক্ষতা অর্জন করতে হবে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি আইনেরও উন্নয়ন হচ্ছে।

আইনজীবী সহকারীদের দাবির প্রেক্ষিতে শিগগিরই ‘আইনজীবী ক্লার্ক’ আইন প্রণয়ন ও পাস করা হবে বলে আশ্বাস দেন আইনমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না