,

কোরআন অবমাননা বন্ধে ইউরোপের প্রতি রাশিয়ার আহ্বান

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের চেয়ারম্যান ভেলেন্টিনা মাটভিয়েঙ্কো ইউরোপে কোরআন অবমাননা বন্ধের আহ্বান জানিয়েছেন। সুইডেন, ডেনমার্ক ও হল্যান্ডে কোরআন পোড়ানোর পর তিনি এই আহ্বান জানালেন। খবর পার্স টুডের।

রুশ ফেডারেশন কাউন্সিলের চেয়ারম্যান ইউরোপের সংসদগুলোকে এ বিষয়ে নীরবতা ভাঙার আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা কোরআন পোড়ানোর পদক্ষেপের নিন্দা জানান এবং এ ধরণের ঘটনা যাতে আর না ঘটে সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।

ডেনমার্কে রুশ দূতাবাসের কাছে কোরআন পোড়ানোর তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ধর্ম অবমাননা অপরাধ। বিবেকের অধিকারী প্রতিটি সরকারের উচিত কোরআন অবমাননার নিন্দা জানিয়ে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেওয়া। এ ধরণের উসকানিমূলক তৎপরতার সঙ্গে জড়িত দেশগুলোর রাষ্ট্রদূতদের ডেকে এনে এর প্রতিবাদ জানানো উচিত বলে জানান রাশিয়ার এই ব্যক্তিত্ব।

সম্প্রতি ইউরোপের তিনটি দেশে কোরআন অবমাননার ঘটনা ঘটে। এর বিরুদ্ধে মুসলিম বিশ্বের পাশাপাশি বিভিন্ন সংস্থা প্রতিবাদ জানিয়েছে। ইরানসহ বিভিন্ন দেশের মানুষ বিক্ষোভ করেছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট