,

পশ্চিমা ট্যাংক ধ্বংস করলে মিলবে ৭৫ লাখ টাকা পুরস্কার!

news-image

নিউজ ডেস্ক : রাশিয়াকে প্রতিহত করতে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র তাদের নির্মিত আব্রামস এবং জার্মান লেপার্ড টু ট্যাংক সরবরাহ করছে। এসব ট্যাংক প্রথম ধ্বংস বা আটক করা রুশ সেনাকে ৫০ লাখ রুবল দেওয়া হবে, যা বাংলাদেশি মুদ্রা প্রায় ৭৫ লাখ টাকা।

পুরস্কারের এই ঘোষণা দিয়েছে রুশ কোম্পানি ফোরেস। চলতি সপ্তাহে কোম্পানিটি এই পুরস্কারের ঘোষণা দেয়। খবর দ্য মস্কো টাইমস ও আল জাজিরার।

কোম্পানিটির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ।

তিনি বলেন, ইউক্রেনে পাঠানো যেকোনো ট্যাংক পুড়িয়ে দেবে রুশ সেনারা। আর এই পুরস্কার রুশ সেনাদের এই কাজে আরও উৎসাহ দেবে।

রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে ৩২১টি ভারি ট্যাংক দেবে পশ্চিমা দেশগুলো। ইতোমধ্যে কিয়েভকে ট্যাংক সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছে কানাডা। কিয়েভকে অত্যাধুনিক চারটি ‘লেপার্ড-২’ ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯