,

পাপন জানালেন, হাথুরুকে কেন ফিরিয়ে আনা হলো

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে টাইগারদের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান শ্রীলংকার চন্ডিকা হাথুরুসিংহে। বিসিবির সঙ্গে হাথুরুর সম্পর্ক অবনতির কারণে মূলত তখন তাকে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হয়েছে। সেই হাথুরুই বাংলাদেশের হেড কোচ হয়ে ফিরে আসছেন।

কেন হাথুরুকে নতুন করে ফিরিয়া আনা— এমন প্রশ্ন অনেকেরই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন। বিসিবি সভাপতি বোঝাতে চাইলেন, বেশ কিছু কারণেই হাথুরুকে কোচ হিসেবে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

পাপন বলেন, ‘অনেক কারণে নিয়েছি। আগের অভিজ্ঞতা একটি। আরেকটি হচ্ছে— হাই লেভেল বা মিড লেভেলেও যদি আমরা কাউকে চাই, তারা একটানা থাকবে না। ওরা দিনের হিসাব করে, ১০০ দিন, ২০০ দিন। ২০০ দিনের বেশি করবেই না।’

বিসিবি সভাপতি বলেন, ‘এ ছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করে (কোচরা)। ওই সময় ছুটি দিতে হবে। কিন্তু ওই সময় ছুটি দিলাম, তখন জাতীয় দলের খেলা থাকলে কী হবে? এসব কিছুতে হাথুরুসিংহের কোনো সমস্যা নেই। ও যেটা ধরে সেটিতেই থাকে। এটি একটি বিরাট সুবিধা।’

পাশাপাশি নাজমুল হোসেন পাপন আরও জানান, ‘এরই মধ্যে আমরা প্রোগ্রাম ম্যানেজার নিয়েছি। সেও নিউ সাউথ ওয়েলসের। সব প্রোগ্রামের মধ্যে সমন্বয়ের জন্য এটি করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট