,

কারামুক্ত হলেন যুবদল সভাপতি টুকু

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রায় দুই মাস কারাভোগের পর জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কারামুক্তির পর কারাফটকের সামনে যুবদলের নেতাকর্মীরা টুকুকে ফুলেল শুভেচ্ছা জানান। যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা টুকুকে শুভেচ্ছা জানাতে আগে থেকেই কারাফটকের সামনে অবস্থান করছিলেন।

কারামুক্তির পর কেরাণীগঞ্জ থেকে নেতাকর্মীদের নিয়ে সরাসরি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন টুকু। এসময় যুবদল সভাপতি বলেন, অত্যাচার, নির্যাতন করে এই সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। তাদের এবার বিদায় করা হবে। তবে এই সরকার এমনি এমনি ক্ষমতা ছাড়বে না। তাদর ক্ষমতা ছাড়তে বাধ্য করতে হবে। এজন্য রাজপথের শক্ত আন্দোলন গড়ে তেলা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, রাজশাহীতে বিএনপির সমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে গত ৩ ডিসেম্বর রাতে রাজধানী ঢাকার আমিন বাজার এলাকা থেকে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহসভাপতি নুরুল ইসলাম নয়নকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা। গত ৩১ জানুয়ারি জামিনে মুক্তি পান নয়ন।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী