,

নির্বাচন ছাড়া ক্ষমতায় আসা সম্ভব হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন ছাড়া এ দেশের ক্ষমতার পরিবর্তন হবে না। যারা ষড়যন্ত্র করে অন্য কোনো উপায়ে ক্ষমতায় আসতে চায়, এটা আর সম্ভব হবেনা। কারণ, এ দেশের জনগণও মনে করেন, ভোট ছাড়া আর অন্য কোনো উপায় নেই।

বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে ‘হ্যালো পুলিশ মানিকগঞ্জ’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্যে করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা প্রত্যেকটা বিভাগে ও জেলায় জেলায় সভা করছে। এখন আবার মানুষের রাস্তাঘাট বন্ধ করে পদযাত্রা শুরু করেছে। আমরা বলেছি, আপনারা কর্মসূচি করবেন, মানুষের অসুবিধা করে নয়। অগ্নিসংযোগসহ ধ্বংসাত্মক কোনো কাজ করবেন না। এটা হলে পুলিশ আইন প্রয়োগ করবে, এটাই স্বাভাবিক।

তিনি বলেন, হ্যালো পুলিশ মানিকগঞ্জের মতো ব্যতিক্রমী সেবা কার্যক্রম সারাদেশে চালু হলে পুলিশের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে। মন্ত্রী হিসেবে নই, আমি মনে করি, সারাদেশের মানুষ একবাক্যে স্বীকার করবেন, পুলিশ ভাল কাজ করছে। এ সময় মন্ত্রী হ্যালো পুলিশ মানিকগঞ্জের সুবিধাভোগী কয়েকজনের সঙ্গে কথা বলেন।

হ্যালো পুলিশের সুবিধাভোগী ষাটোর্ধ খেরু মিয়া মন্ত্রীকে জানান, তার ছেলেরা বাড়ি থেকে বের করে দিয়েছিল। মাথা গোঁজার আশ্রয় ছিল না। পরে হ্যালো পুলিশের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান ব্যক্তিগত উদ্যোগ নিয়ে তাকে বাড়ি ফেরার ব্যবস্থা করেন।

পরে সন্ধ্যায় মন্ত্রী মানিকগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় মেলার মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। মুক্তিযোদ্ধা সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে অন্যেদের মধ্যে বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান প্রমুখ।

এ সময় আসাদুজ্জামান খান কামাল বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের নিয়ে ভাবেন। বঙ্গুবন্ধুকে হত্যার পর একটা সময় ছিল, যখন জয়বাংলা ধ্বনিকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আজ জয়বাংলা শ্লোগানকে রাষ্ট্রীয় শ্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার দেখেছি। বাংলাদেশ আজ বিশ্বের ৪১তম ধনী দেশে পরিণত হয়েছে।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের কথা যখন প্রধানমন্ত্রী বলেছিলেন, তখন অনেকেই এটাকে হ্যাসকর বলে মন্তব্য করেছিলেন। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের কথা বলছেন। আমরা এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের সময় মানিকগঞ্জে তার যুদ্ধের স্মৃতিচারণ করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট