,

আদানি গ্রুপ ৮ দিনে ১০ লাখ কোটি টাকা হারাল

news-image

অনলাইন ডেস্ক : ‘শেয়ার দরে কারচুপি’ নিয়ে হিন্ডেনবার্গ রিসার্চ ফার্মের প্রতিবেদন প্রকাশের পর গৌতম আদানি নেতৃত্বাধীন গ্রুপটির শেয়ারের মূল্য যেভাবে পড়া শুরু করেছে, তা কোনোভাবেই থামানো যাচ্ছে না। এই দরপতনের কারণে গ্রুপটি মাত্র ৮ দিনেই ১০ লাখ ৪৩ হাজার ১৫৬ কোটি (১০ হাজার কোটি ডলার) টাকা হারিয়েছে।

পরিস্থিতি দেখে আদানি তাদের নতুন দুই হাজার ৫০০ কোটি ডলারের শেয়ার ছাড়ার এফপিও-ও (ফলো অন পাবলিক অর্ডার) স্থগিত ঘোষণা করেছে। এরপরও বৃহস্পতিবার গ্রুপটির বিভিন্ন শেয়ারের দর ৫ থেকে ১০ শতাংশ কমে যায়। রয়টার্স।

হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন বলছে, দশককাল ধরে শেয়ার কারসাজি এবং আর্থিক লেনদেনে প্রতারণা চালিয়ে আসছে আদানি গ্রুপ। কৃত্রিমভাবে শেয়ারের দর বহু গুণ বাড়িয়ে এ গ্রুপ বিশাল সম্পদ গড়েছে। গত কয়েক বছরে আদানি গ্রুপের কোম্পানির শেয়ার গত কয়েক বছরে ৫০০ শতাংশেরও বেশি বেড়েছে।

আদানির বড় ধরনের শেয়ার বিক্রির পরিকল্পনার (এফপিও) মধ্যেই গত সপ্তাহের মঙ্গলবার ওই প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বুধবার ভারতে পুঁজিবাজার খোলার পর আদানির শেয়ারে দরপতন হতে থাকে। এই দরপতন স্কুল ড্রপআউট হয়েও বিলিয়নেয়ার বনে যাওয়া আদানিকে এশিয়ার শীর্ষ ধনীর স্থান থেকে ছিটকে ফেলে।

বৃহস্পতিবার তিনি ধনীদের তালিকায় ১৬তম স্থানে নেমে যান বলে জানায় ফোর্বসের তালিকা; অথচ এক সপ্তাহ আগেও তিনি ছিলেন এই তালিকার তিন নম্বরে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট