,

২৪ ফেব্রুয়ারি বড় হামলা শুরু করতে পারে রাশিয়া, ইউক্রেনের আশঙ্কা

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেছেন, ‘রাশিয়া একটি বড় হামলার প্রস্তুতি নিচ্ছে।’ স্থানীয় সময় বুধবার ফ্রান্সের গণমাধ্যম বিএফএমের সঙ্গে আলাপচারিতায় এসব কথা জানান ওলেকসি রেজনিকভ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হতে যাচ্ছে আগামী ২৪ ফেব্রুয়ারি। ওই দিন থেকেই এই হামলার আশঙ্কা করা হচ্ছে। ওলেকসি রেজনিকভ জানান, মস্কো হাজার হাজার সৈন্য জড়ো করেছে এবং যুদ্ধের বর্ষপূর্তিতে রাশিয়া নতুন করে ইউক্রেনে বড় হামলা করতে পারে। তার দাবি, বড় ধরনের হামলা চালাতে রাশিয়ার প্রায় ৫ লাখ মানুষকে সামরিক বাহিনীতে যুক্ত করেছে। রুশ সামরিক বাহিনীতে নতুন করে যুক্ত করা সেনার সংখ্যা আরো অনেক বেশিও হতে পারে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি জল, স্থল ও আকাশ থেকে একসঙ্গে ইউক্রেনের ওপর হামলা চালায় রাশিয়া। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি হামলার এক বছর পূর্ণ হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট