,

ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামীর-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে ভাটারার সাঈদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্বামী আব্দুল মজিদ ও স্ত্রী তাসলিমা।

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইমাম রাজন বলেন, আজ সকালে ভাটারা থানাধীন সাইদনগর এলাকার একটি ১০ তলা ভবনের নিচ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে স্বামী-স্ত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারি। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি।

তিনি আরো বলেন, আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই দম্পতির মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই হয়েছে।

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ