,

‘ইস! তুই কী নোংরা’

news-image

বিনোদন ডেস্ক : শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং অঙ্কুশ হাজরার বন্ধুত্ব টলিপাড়ায় অনেক পুরনো। সিনেমার ফ্লোর ছাড়াও সম্প্রতি ‘ডান্স বাংলা ডান্স’র মঞ্চে তাদের সম্পর্ক দিনে দিনে আরও মজবুত হয়েছে। ক্যামেরার পিছনে তাদের কথোপকথন দেখলে সেই আভাস পাওয়া যায়। ‘ডান্স বাংলা ডান্স’-এর নতুন সিজ়ন শুরু হয়েছে। সেখানে তাদের একসঙ্গে দেখা যাবে।

শুটিংয়ের ব্যস্ততার মাঝেই দেখা গেল এক অন্য দৃশ্য। সারা গালে চিজ় মেখে খাবার খাচ্ছেন অঙ্কুশ। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন শুভশ্রী। সেই পোস্টে নায়িকা অঙ্কুশকে বলছেন, “ইস, এই ভাবে কেন খাচ্ছিস? এত নোংরা কেন তুই?” টলিউডের নায়ককে এই ভাবে আগে হয়তো কখনও দেখেননি। অঙ্কুশও অবশ্য একটুও লজ্জিত নন। উল্টে শুভশ্রীকে অঙ্কুশের উত্তর দিয়েছেন, “তুই মুখটা মুছিয়ে দে না আমার।” সত্যি হয়তো অঙ্কুশের মুখ মুছে দেননি নায়িকা। কিন্তু এই ভিডিও দেখলেই টের পাবেন, দুজনের সম্পর্ক কতটা সহজ এবং বন্ধুত্বপূর্ণ।

সুরিন্দর ফিল্মস প্রযোজিত বাবা যাদব পরিচালিত একটি ছবিতে একসঙ্গে জুটি বেধেছেন অঙ্কুশ এবং শুভশ্রী। সেই ছবি মুক্তির অপেক্ষায়। এ ছাড়া খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে নাচের এই রিয়্যালিটি শো। যেখানে বিচারকের আসনে দেখা যাবে শুভশ্রী, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং মৌনি রায়কে। সঞ্চালকের ভূমিকায় থাকছেন অঙ্কুশ।

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ