,

দৈনিক আমাদের সময়ের প্রকাশক বকস কল্লোল আর নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : দৈনিক আমাদের সময়ের প্রকাশক ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এস. এম. বকস কল্লোল (৫৯) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর শমরিতা হাসপাতালে তিনি মারা যান।

তার একমাত্র ছেলে সৈয়দ মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ ভোর সাড়ে ৩টায় আব্বা হৃদরোগে আক্রান্ত হন। পরে রাজধানীর শমরিতা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আজ দুপুর ১২টায় দৈনিক আমাদের সময় প্রাঙ্গণে বকস কল্লোলের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ যোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা হবে।

বকস কল্লোল স্ত্রী, এক ছেলে, এক ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামে।

তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউনিক গ্রুপ এবং নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী, নতুন ভিশন লিমিটেডের পরিচালক মোহাম্মদ আলী হোসেন ও এম আমানুল্লাহ। এ ছাড়া গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক আমাদের সময়ের সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ারসহ এই পরিবারের সব সদস্য।

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ