,

শুভমান গিলের সেঞ্চুরিতে ভারতের সিরিজ জয়

news-image

স্পোর্টস ডেস্ক : শুভমান গিলের মেইডেন সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতল ভারত। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করে রোহিত শর্মারা।

বুধবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে শুভমানের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৩৪ রানের পাহাড় গড়ে ভারত।

দলের হয়ে ৬৩ বলে ১২টি চার আর ৭টি ছক্কার সাহায্যে টি-টোয়েন্টি ক্যারিয়ারের মেইডেন সেঞ্চুরি করেন শুভমান।

এছাড়া ২২ বলে চার বাউন্ডারি আর তিন ছক্কার সাহায্যে ৪৪ রান করেন রাহুল ত্রিপাঠি। ১৩ বলে এক চার আর ২ ছক্কায় ২৪ রান করেন সূর্যকুমার যাদব।

১৭ বলে চার বাউন্ডারি আর এক ওভার বাউন্ডারিতে ৩০ রান করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

টার্গেট তাড়া করতে নেমে হার্দিক পান্ডিয়া, আর্শ্বদীপ সিং, উমরান মালিক ও শিভম মাভির গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২.১ ওভারে ৬৬ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড।

দলের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন ড্র্যারেল মিচেল। ভারতের হয়ে পান্ডিয়া ৪ ওভারে ১৬ রানে ৪ উইকেট শিকার করেন। দুটি করে উইকেট নেন আর্শ্বদীপ সিং, উমরান মালিক ও শিভম মাভি।

সিরিজের প্রথম ম্যাচে জয় পায় নিউজিল্যান্ড। পরের দুই ম্যাচে টানা জিতে সিরিজ নিশ্চিত করে ভারত।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত