,

এবার অন্য মামলায় ফারাবীর ৭ বছর কারাদণ্ড

news-image

আদালত প্রতিবেদক : লেখক-ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী আরেক মামলায় সাত বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের এ মামলায় আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় দেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ইসলাম শামীম জানান, সাত বছরের কারাদণ্ডের সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত। অনাদায়ে তাকে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণার আগে ফারাবীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় কটূক্তিসহ রাষ্ট্র, ব্লগার নিয়ে বিভিন্ন উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ২০১৪ সালের ২৩ জুলাই শফিউর রহমান ফারাবীর বিরুদ্ধে মামলা হয়। মামলাটি তদন্ত করে ২০১৫ সালের ২০ আগস্ট তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি ফারাবীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

লেখক-ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার সন্ত্রাস বিরোধ ট্রাইব্যুনাল।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট