,

প্রবাস থেকে শাকিবের আবেগঘন বার্তা

news-image

বিনোদন প্রতিবেদক : বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। গত ১৭ জানুয়ারি তিনি জো বাইডেনের দেশে পা রাখেন। আর সেখাকার একটি ঘটনা তাকে খুব স্পর্শ করেছে। যা এই নায়ক তুলে ধরেছেন তার ফেসবুকে।

শাকিব খান বলেন, ‘হোটেল লবি দিয়ে যাচ্ছিলাম। দূর থেকে দেখে দৌড়ে এসে এক তরুণ আমাকে জড়িয়ে ধরলেন। শুরুতে তিনি কথা বলতে নার্ভাস হচ্ছিলেন। কথা বলে জানতে পারলাম তার বয়স ২০-২১ বছরের মতো। তিনি ছোটবেলা থেকে আমেরিকায় কাজ করছেন। খুব সাধারণ কাজ করলেও তিনি একজন অসাধারণ মনের অধিকারী। তার রক্ত পানি করা উপার্জনে দেশে সংসার চলে।’

ফেসবুকে তিনি আরও লিখেছেন, ‘যে বয়সে তার লেখাপড়া করার কথা, সেই বয়সে পরিবার-স্বজনদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সবকিছু ত্যাগ করে দূর প্রবাসে থেকে পরিবারের হাল ধরেছেন। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে ওভারটাইম খেটে খেয়ে না খেয়ে অর্থ পাঠিয়ে তিনি তার পরিবারের মুখে হাসি ফোটাচ্ছেন। অবদান রাখছেন দেশের অর্থনীতিতে। এতেই তার আত্মতুষ্টি! তার চোখেমুখে সেই তৃপ্তির ছাপ স্পষ্ট দেখছিলাম।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট