শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেমিট্যান্সে সুবাতাস

news-image

নিজস্ব প্রতিবেদক : ডলার সঙ্কটের মাঝেও বছরের শুরুতে প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী ভাব অব্যাহত আছে। চলতি বছরে জানুয়ারির ২৭ দিনে ১৬৭ কো‌টি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। টাকার অংকে যার পরিমাণ প্রায় ১৮ হাজার কোটি টাকা। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় দাঁড়াবে ১৭০ কোটি ডলারে। প্রবাসী আয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

জানুয়ারি মাসে প্রবাসীদের আয় সাম্প্রতিক নিম্নগতি থেকে ঊর্ধ্বগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগের মাস তথা ২০২২ সালের ডিসেম্বরে এসেছিল ১৬৯ কোটি ডলার। আগের বছরের একই সময় জানুয়ারি মাসে এসেছিল ১৭০ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার। আর ২০২১ সালের জানুয়ারি মাসে প্রবাসী আয় এসেছিল ১৯৬ কোটি ১৯ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে অনুয়ায়ী, জানুয়ারির ২৭ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তার মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪০ কোটি ৫২ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২২ কোটি ৬ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৮৯ লাখ মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩০ কোটি ৮৪ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় আসা ব্যাংকটি হলো আল আরাফা ইসলামী ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে ২৭দিনে প্রবাসী আয় এসেছে ১০ কোটি ৯৪ লাখ ডলার। আর অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ১১ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে অগ্রণী সর্বোচ্চ প্রবাসী আয় সংগ্রহ করা ব্যাংক।

এ সময়ে সাত ব্যাংকে কোনো রেমিট্যান্স সংগ্রহ করতে পারেনি। ব্যাংকগুলো হলো – বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, বিদেশি খা‌তের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ