,

দুর্দান্ত খেলেও জয় পেল না রিয়াল

news-image

স্পোর্টস ডেস্কএকের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ কাঁপিয়ে দিচ্ছিল রিয়াল মাদ্রিদ। তবে করিম বেনজেমা বা ভিনিসিউস জুনিয়ররা আলেক্স রেমিরোর দেয়াল ভাঙতে পারলেন না। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র করল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

রোববার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে এই হোঁচটে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে পড়ল রিয়াল।

কাতার বিশ্বকাপ বিরতির পর থেকে ধার হারিয়ে ফেলেছে রিয়াল। পারফরম্যান্সে নেই কোনো ধারাবাহিকতা। এই সময়ে লিগে চার ম্যাচ খেলে জিতেছে মাত্র দুটি, একট্রি করে হার ও ড্র। এর মাঝে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ধরাশায়ী হয় তারা।

শনিবার জিরোনাকে হারিয়ে রিয়ালের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে যায় বার্সেলোনা। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৪৭। হোঁচট খাওয়া রিয়ালের পয়েন্ট হলো ৪২। এক ম্যাচ বেশি খেলে রিয়াল সোসিয়েদাদ ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯