শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ ও পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ ও পানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার গণভবন থেকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন ১১টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

২০০৯ সাল থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেছেন, ‘ধারাবাহিকভাবে গণতান্ত্রিক ধারা বজায় ছিল বলেই আজ দেশের উন্নতি হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার কাজ শুরু করেন বঙ্গবন্ধু কিন্তু তাকে হত্যার পর থেমে যায় দেশের উন্নয়ন। কারণ যারা অবৈধভাবে ক্ষমতা দখলকারী, যারা বঙ্গবন্ধুকে হত্যার পর সেনাপ্রধান হলেন তিনিই একদিন নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিলেন। এই ঘোষিত রাষ্ট্রপতি ও অনির্বাচিত লোক দিয়ে দেশের উন্নয়ন হয় না, এটা প্রমাণিত সত্য। ২১ বছরে দেশের উন্নয়নটা হতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘১৯৯৬ সালে সরকারে আসার পর জনগণের সেবক হিসেবে কাজ করেছি। জনগণের উন্নয়ন অন্ততপক্ষে আমরা করতে পেরেছিলাম। বিদ্যুৎ, সাক্ষরতার হার বাড়িয়েছিলাম, খাদ্য উৎপাদন বাড়ানো হয়েছিল।’

শেখ হাসিনা বলেল, ‘দ্বিতীয়বার আবার ২০০৮ সালের নির্বাচনে জয়লাভ করে রূপকল্প ২০২১ ঘোষণা করে সরকার গঠন করি। আমাদের পরিকল্পনা অনুসারে কাজ করে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে দেশকে। যে কারণে ২০২১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আজ দেশের উন্নতি হয়েছে। এটা সম্ভব হয়েছে, একমাত্র ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত ছিল বলেই।’

তিনি বলেন, ‘জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সরকারে ছিল বলেই, দেশের উন্নয়ন সম্ভব হয়েছে। যদি ধারাবাহিকভাবে গণতান্ত্রিক ধারা না থাকত, এ দেশ কিন্তু এত উন্নত হতে পারত না।’

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ