,

তেলবাহী লরির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

news-image

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবা জার মহাসড়কে তেলবাহী লরির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপরজন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে পটিয়ার মনসা বাদামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রতন দাশ (২৬)। তিনি মিরসরাই উপজেলার সুজিত দাশের ছেলে। অপর আরোহী মো. হাসান (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা দুজন ‘হ্যালো বিডি’ নামের একটি মোবাইল কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিব হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়ার মনসা বাদামতল এলাকায় পটিয়া থেকে চট্টগ্রামে যাওয়ার পথে একটি মোটরসাইকেলকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা তেলবাহী একটি লরি। এ সময় মোটরসাইকেলে থাকা দুইজনের মধ্যে রতন দাশ ঘটনাস্থলে মারা যায়। আহত হাসানকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুহাংশু চক্রবর্তী বলেন, পটিয়া থেকে চট্টগ্রাম শহরের যাওয়া পথে একটি মোটরসাইকেলকে চাপা দেয় তেলবাহী লরি। এতে পিস্ট হয়ে এক জনের মৃত্যু হয়। অপরজন চমেকে চিকিৎসাধীন রয়েছেন। নিহত রতনের মরদেহ চমেকের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গাড়িটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর