,

‘আদর্শ’র স্টল বরাদ্দ নিয়ে বাংলা একাডেমিতে বসছে সভা

news-image

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে বইমেলায় প্রকাশনা সংস্থা ‘আদর্শ’র স্টল বরাদ্দ নিয়ে বইমেলা পরিচালনা কমিটির সভা বসছে বাংলা একাডেমিতে। আজ রোববার বিকেলে বাংলা একাডেমির পরিচালক ও অমর একুশে বইমেলা ২০২৩-এর সদস্য সচিব এ কে এম মুজাহিদুল আলম গণমাধ্যমকে বিষয়টি জানান।

তিনি বলেন, ‘আদর্শ প্রকাশনা নতুন করে আবেদন করেছিল। সেটা নিয়ে আজ সভায় আলোচনা হবে। এছাড়া মেলার আরও কিছু বিষয় আলোচ্য সূচিতে আছে।’

আদর্শ প্রকাশনা বলছে, ফাহাম আবদুস সালামের ‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’ বইটি প্রদর্শন ও বিক্রি করবে না তারা। এর বিনিময়ে স্টল বরাদ্দের বিষয়টি পুনর্বিবেচনা করতে গত মঙ্গলবার বাংলা একাডেমির কাছে আবেদন করেন আদর্শের স্বত্বাধিকারী মাহাবুবুর রহমান।

এর আগে, ফাহাম আবদুস সালামের বইটি নীতিমালা অনুযায়ী প্রদর্শন ও বিক্রিতে আপত্তি তুলে স্টল বরাদ্দ দেওয়া হবে না বলে জানিয়েছিল বাংলা একাডেমি। তবে এর প্রতিবাদে লেখক, প্রকাশক ও বিশিষ্টজন বিভিন্ন কর্মসূচি পালন করেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট