,

পাকিস্তানে বাস দুর্ঘটনায় জীবন্ত পুড়ে মরল ৪৪ জন

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৪ জন পুড়ে মারা গেছেন। দেশটির সরকারি এক কর্মকর্তা আজ রোববার এ তথ্য জানিয়েছেন।

পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, লাসবেলা জেলার বেলা অঞ্চলের চিঙ্কি স্টপের কাছে যাত্রীবাহী বাসটি গিরিখাতে পড়ে যায় এবং এরপর এতে আগুন ধরে যায়। বাসটিতে ৪৮ জন যাত্রী ছিলেন। কোয়েটা থেকে বাসটি রোববার সকালে করাচি যাচ্ছিল।

লাসবেলা জেলার সিনিয়র কর্মকর্তা হামজা আঞ্জুম বলেন, দুর্ঘটনায় নিহতদের চিহ্নিন্ত করার মতো অবস্থায় নেই। নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধার অভিযান এখনো চলছে এবং হতাহতদের লাসবেলার সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সকালে ঠাণ্ডা আবহাওয়ার কারণে উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালাতে বেকায়দায় পড়েন বলেও জানান লাসবেলা জেলার সিনিয়র কর্মকর্তা হামজা আঞ্জুম।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির