,

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত অন্তত ৪১

news-image

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। ৪৮ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় রোববার (২৯ জানুয়ারি) সকালে দক্ষিণ এশিয়ার এই দেশটির বেলুচিস্তানে বাসটি খাদে পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনার পর নারী ও শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে বেলুচিস্তানের লাসবেলায় একটি যাত্রীবাহী কোচ খাদে পড়ে গেলে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। লাসবেলার সহকারী কমিশনার হামজা আঞ্জুম ঘটনার সত্যতা নিশ্চিত করে ডন ডটকমকে বলেন, গাড়িটি প্রায় ৪৮ জন যাত্রী নিয়ে কোয়েটা থেকে করাচিতে যাচ্ছিল।

তিনি বলেন, ‘দ্রুতগতির কারণে লাসবেলার কাছে ইউ-টার্ন নেওয়ার সময় একটি ব্রিজের পিলারে ধাক্কা দেয় কোচটি। এরপর গাড়িটি একটি গিরিখাতের মধ্যে পড়ে যায় এবং পরে তাতে আগুন ধরে যায়।’

আঞ্জুম আরও জানান, দুর্ঘটনার পর এক শিশু ও এক নারীসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আহতদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

সহকারী কমিশনার হামজা আঞ্জুম আরও জানান, বিধ্বস্ত বাস থেকে উদ্ধার হওয়া লাশগুলো শনাক্ত করা যায়নি এবং নিহতদের শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯