,

ইউক্রেন যুদ্ধ ২৪ ঘণ্টার মধ্যেই থামাতে পারি: ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ শনিবার পর্যন্ত টানা ৩৩৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। দেশ দুইটির এই যুদ্ধ বন্ধে দফায় দফায় আলোচনা হলেও একটিও ফলপ্রসূ হয়নি। তবে এই যুদ্ধ ২৪ ঘণ্টার মধ্যে থামিয়ে দিতে পারার দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর নিউজউইক ও ইন্ডিপেনডেন্টের।

নিজের প্রতিষ্ঠা করা সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গত বৃহস্পতিবার ট্রাম্প লিখেছেন, ‘আমি যদি প্রেসিডেন্ট থাকলে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ কখনোই বাধত না। আর এখনো যদি আমি প্রেসিডেন্ট হই, তাহলে আলোচনার মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যেই এই ভয়াবহ ও দ্রুত বাড়তে থাকা যুদ্ধ থামিয়ে দিতে পারবো।’

এর আগে আরেক ভিডিও বার্তায় ট্রাম্প রাশিয়ার পারবাণবিক হামলার হুমকির দিকে ইঙ্গিত করে বলেন, বিদেশি শক্তিগুলো এখন খোলাখুলিভাবে পারমাণবিক হামলা শব্দটি মুখে আনছে। ট্রাম্প দাবি করেছেন, যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন তখন কেউ পরমাণবিক হামলার কথা তোলেনি।

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা