,

৩০ বাড়িতে অগ্নিসংযোগ: ১২শ’ জনের বিরুদ্ধে মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের ঘোড়াঘাটে জোড়া খুনের একদিন পর ৩০ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার দিনগত রাতে গ্রাম পুলিশের তিন সদস্য সুশীল চন্দ্র, হাবিবুর রহমান ও আফজাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার যোহরের নামাজের পর জমি নিয়ে বিরোধের জেরে নিহত মনোয়ার হোসেন মিম (২৪) ও রাকিব হোসেন মন্ডলের (২৩) দাফন শেষ হয়। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী খোদাতপুর হঠাৎপাড়া গ্রামে প্রতিপক্ষের বাড়িসহ আশপাশের ৩০টি বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।

এর আগে বুধবার দুপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই যুবককে হত্যার ঘটনায় নিহতের বাবা পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।

স্থানীয় সংসদ সদস্য (এমপি) শিবলী সাদিক বলেন, ‘এক টুকরো জমির জন্য দুটি প্রাণ গেল। এটি একটি জঘন্য কাজ করেছে তারা। যারা এ ঘটনার সঙ্গে জড়িত নয় তাদের বাড়িতে অগ্নিসংযোগ করা ঠিক হয়নি।’ প্রকৃত ক্ষতিগ্রস্তদের সরকারি বিভিন্ন সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ‘অগ্নিসংযোগের ঘটনায় ১ হাজার ২০০ জনকে আসামি করে তিন গ্রাম পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। এর মধ্যে দুই যুবককে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট