,

মার্তিনেজের আচরণে নিয়ম বদলাতে যাচ্ছে ফিফা

news-image

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৩৬ বছরের অবসান ঘুচিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। কাতারে পুরো টুর্নামেন্টে আর্জন্টিনার অসাধারণ খেলার পেছনে অন্যতম কারিগর ছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও। এমনকি ফাইনালে কয়েকটি দুর্দান্ত সেভের পর টাইব্রেকারেও প্রতিপক্ষের শট রুখে নায়ক বনে যান তিনি।

কিন্তু শিরোপা জয়ের পর মার্তিনেজের সমালোচনায় হয় প্রচুর। তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠে। দিবু নামের এই তারকা টাইব্রেকারে বেশকিছু ঘটনা ঘটিয়ে মনস্তাত্বিক লড়াইয়ে জিতেছিলেন। এ সময় আগ্রাসী মনোভাব দেখান তিনি। এছাড়া প্রতিপক্ষের ফুটবলারদের মনোযোগ নষ্ট করতেও অনেক কিছু করতে দেখা যায় তাকে।

মার্তিনেজের বিরুদ্ধে অভিযোগ টাইব্রেকারে ফ্রান্সের কিংসলে কোম্যানের মনোযোগ নষ্ট করার জন্য তাকে অপেক্ষা করিয়েছেন। তিনি রেফারির সঙ্গে কথা চালিয়ে যাচ্ছিলেন। বারবার রেফারিকে বলতে থাকেন, বল ঠিকমত জায়গায় বসানো হচ্ছে কিনা, তা যেন রেফারি খেয়াল রাখেন।

রিয়াল মাদ্রিদের অরেলিয়েন চুয়ামেনিকেও ফাঁদে ফেলেন মার্তিনেজ। যেখানে শট নেওয়ার ঠিক আগেই বল দূরে ছুড়ে ফেলেন তিনি। মনস্তাত্বিক লড়াইয়ে হেরে পেনাল্টি মিস করেন চুয়ামেনি ও কোম্যান।

গোলরক্ষকের এমন কাজ ঠিক মেনে নিতে পারছে না ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ভবিষ্যতে যাতে কেউ এমনটা না করতে পারে সে কারণে এখন থেকেই নড়েচড়ে বসছে ফিফা। ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’জানিয়েছে, পেনাল্টি বা টাইব্রেকারে আনা হতে পারে বড়সড় পরিবর্তন।

ফিফা আগামী মার্চেই লন্ডনে বোর্ড মিটিং করবে। সেখানে লিখিতভাবে নিয়মে বদল আনা হতে পারে। কোনোভাবেই স্পোর্টসম্যানশিপ স্পিরিটের বাইরে গিয়ে গোলকিপার পেনাল্টি-টেকারকে বিভ্রান্ত না করতে পারেন, সেই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা