,

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, আর্জেন্টিনার বিদায়

news-image

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের জয় যাত্রা চলছেই। সবশেষ প্যারাগুয়েকে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে সেলেকাও যুবারা। তবে বাঁচা-মরার লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা।

প্যারাগুয়েকে গ্রুপপর্বের শেষ ম্যাচে ২-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচের ২২তম মিনিটে কেভিন পেরেইরার গোলে প্যারাগুয়ে প্রথমে এগিয়ে যায়। তবে আট মিনিট পর সেলেসাওদের সমতায় ফেরান স্তেনিও। আর বিরতির পর ৫৫তম মিনিটে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন রোনাল্দ ফালকোসকি।

কলম্বিয়ার বিপক্ষে একইদিনে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামে আর্জেন্টাইন তরুণরা। তবে ১-০ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় লিওনেল মেসির উত্তসূরিদের। কলম্বিয়ার হয়ে জয়সূচক গোলটি করেন জুয়ান্দা ফুয়েন্তেস।

গ্রুপপর্বে ৪ ম্যাচের ৩টিতেই হেরে আসর শেষ করে হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা। দলটি ব্রাজিলের বিপক্ষেও হেরেছিল।

 

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ