,

মুফতি শহিদুল ইসলামের জানাজা পড়ালেন বায়তুল মুকাদ্দাসের ইমাম

news-image

নিজস্ব প্রতিবেদক : আল মারকাজুল ইসলামীর (এএমআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মুফতি শহিদুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেছেন ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাসের ইমাম শায়খ আলী ওমর আল আব্বাসি।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় মানিকগঞ্জে নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসা আবু হুরায়রায় মারা যান মুফতি শহিদুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, প্রেসারসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

তার মৃত্যুতে দেশ-বিদেশে আলেম-ওলামা ও কওমি শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবরে আলেম-ওলামা, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা ছুটে আসেন বাসভবন মোহাম্মদপুরের বাবর রোডে।

জানাজার আগে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ফরিদুল হক চৌধুরী, বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন, মুফতি শহিদুল ইসলামের ছেলে হামজা শহিদুল, মাওলানা আসাদুল্লাহিল গালিব, মাওলানা জালালুদ্দীন, মাওলানা মাহদুলুন হাসানসহ আরও অনেকে।

উল্লেখ্য, মুফতি শহীদুল ইসলাম ১৫ মার্চ ১৯৬০ সালে ফরিদপুরের ঝিলটুলী এলাকায় জন্মগ্রহণ করেন। পৈত্রিক নিবাস নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়। তার পিতা শামসুল হক সরদার। পাকিস্তানের করাচি নিউটাউন মাদ্রাসা থেকে ১৯৮৮ সালে দাওরায়ে হাদিস ডিগ্রি অর্জনের পর ইফতা কোর্স সম্পন্ন করেন। ১৯৮৮ সালে মুফতি শহীদসহ আরও কয়েকজন আলেমদের সমন্বয়ে গঠিত হয় আল মারকাজুল ইসলামী (এএমআই)।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট