,

মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনের ডিভাইসসহ আটক ৩

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনের ডিভাইসসহ কিশোরগঞ্জে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র‍্যাব। আজ শুক্রবার ভোরে শহরের বড়বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান র‍্যাবের কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক মেজর মো. শাহরিয়ার মাহমুদ।

আটকরা হলেন- জেলার হোসেনপুর উপজেলার ব্রাহ্মণকান্দি এলাকার মো. শাহাব উদ্দিনের ছেলে মো. ফরহাদ উদ্দিন (২৮), একই উপজেলার হাজীপুরের গাবরগাঁও এলাকার গোলাম সোবহানের ছেলে মারুফ আহমদ (২০) ও সদর উপজেলার দনাইল এলাকার দলিল উদ্দিনের ছেলে আরিফ আহমেদ রকি (৩০)।

র‌্যাব জানায়, ‘রেনডম ফরহাদ’ নামে একটি ছিনতাইকারী চক্র দেশীয় অস্ত্র নিয়ে দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় লোকজনের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাই করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা নজরদারি চালায়। পরে চক্রের সদস্যদের ধরতে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত শহরের বড়বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ছিনতাই চক্রের সদস্য মো. ফরহাদ উদ্দিন, মারুফ আহমদ ও আরিফ আহমেদ রকিকে আটক করা হয়। তাদের কাছ থেকে মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনের বিভিন্ন ডিভাইস ও ক্যাবল, একটি সুইচ গিয়ার চাকু, দুইটি মোবাইল ফোন, একটি সিপিইউ এবং একটি মনিটর উদ্ধার করা হয়।

উপ-পরিচালক মেজর মো. শাহরিয়ার মাহমুদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা গেছে মো. ফরহাদ উদ্দিন ‘রেনডম ফরহাদ’ ছিনতাই চক্রের মূলহোতা। তার নামে ইতোপূর্বে ছিনতাই, চুরি ও মাদক মামলাসহ তিনটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্থানে পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করে ছিনতাইকৃত মোবাইল কিশোরগঞ্জ শহরের পুরানথানাস্থ ইসলামিয়া সুপার মার্কেটের দ্বিতীয় তলায় শাম্মী টেলিকম নামক দোকানে অভিযুক্ত আরিফ আহমেদ রকির কাছ থেকে ফোনের লক আনলক ও আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রি করে আসছিল এই চক্রটি।

আটকদের নামে কিশোরগঞ্জ সদর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না