,

কামরাঙ্গীরচরে ছাদ থেকে পড়ে ভাই-বোনের মৃত্যু

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানী কামরাঙ্গীরচরে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় কামরাঙ্গীরচর আহসানবাগ সিলেটি বাজার এলাকার বোরহান উদ্দিনের পাঁচতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো আব্দুর রহিম (৯) ও লামিয়া (৪)। তারা মামাতো ফুপাতো ভাই-বোন। রহিমের বাবার নাম রোমান মিয়া ও লামিয়ার বাবার নাম আব্দুর রশিদ মিয়া।

মৃতের ভাই রাসেল বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে ওই ভবনের ছাদে তারা খেলা করছিল। খেলার সময় দুই শিশু ছাদ থেকে পড়ে যায়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘ওই ভবনে বাউন্ডারি দেয়াল ছিল না। তাদের মা-বাবা অন্যের বাসা বাড়িতে কাজ করেন। তারা ওই বাসার ভাড়াটিয়া।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ