,

বাহারি আলুর দম

news-image

লুচি হোক কিংবা খিচুড়ি, সঙ্গে আলুর দম হলে ভোজ জমজমাট। তাই বানাতে পারেন নতুন স্বাদের বাহারি আলুর দম। রইল প্রণালী।

উপকরণ:

টুকরো আলু: ৭-৮টা

টমেটো বাটা: ১ কাপ

পেঁয়াজ বাটা: ১ কাপ

রসুন: ৪ কোয়া

আদার কুচি ১ চা চামচ

কাজু: ১০-১২টি

কাঠবাদাম: ৬-৭টি

লবঙ্গ: ৩টি

ছোট এলাচ: ২টি

দারচিনি: ১ টুকরো

টক দই: ২ টেবিল চামচ

ক্রিম: আধ কাপ

ধনেপাতা কুচি: পরিমাণ মতো

গোটা জিরে: ১ চা চামচ

গোটা ধনে: ১ চা চামচ

হলুদ গুঁড়া: ১ চা চামচ

কাশ্মীরি মরিচ গুঁড়া: ৪ চা চামচ

শুকনো মরিচ: ২-৩টি

মৌরি: ১ চা চামচ

লবন: পরিমাণ মতো

চিনি: আধ চা চামচ

তেল: প্রয়োজন মতো

উপকরণ:

প্রথমে খোসা ছাড়িয়ে আলু সিদ্ধ করে নিন। খেয়াল রাখবেন, যেন একেবারে গলে না যায়। এ বার কড়াইতে ২ টেবিল চামচ তেল দিয়ে আলুগুলি সোনালি করে হালকা ভেজে তুলে নিন।

তার পর গরম মশলা ফোড়ন দিয়ে ২-৩ সেকেন্ড নেড়ে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ নেড়ে আদা-রসুন বাটা দিন। বাদামি হয়ে এলে টোম্যাটো বাটা দিন। নাড়তে থাকুন। কাঁচা গন্ধ চলে গেলে হলুদ গুঁড়, কাশ্মীরি মরিচ ও লবন দিন।

আগে থেকে শুকনো খোলায় ভাজা জিরে, ধনে ও মৌরির গুঁড়া একে একে দিয়ে দিন। কাজু এবং কাঠবাদাম বাটাও দিয়ে দিন। ক্রিম দিন। নাড়তে থাকুন।

ঝোল শুকিয়ে আসছে মনে হলে সামান্য জল দিন। আঁচ একদম কমিয়ে রাখুন, যত ক্ষণ না ঝোল ফুটে উঠছে। ঝোল ফুটে উঠলে এ বার আলু দিয়ে ভাল করে মিশিয়ে নিন। সব শেষে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির