,

জেল মুক্ত হতে মেসির আইনজীবীর শরণাপন্ন আলভেজ

news-image

স্পোর্টস ডেস্ক : নারীকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজ। জেল থেকে মুক্ত হতে তার পরিবার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বিখ্যাত আইনজীবী ক্রিস্টোবাল মার্তেলের দ্বারস্থ হয়েছেন।

ক্রিস্টোবাল মার্তেল একসময় লিওনেল মেসির মামলা সামলেছেন। স্পেনের পিপলস পার্টির কোষাধ্যক্ষ আলভারো লাপুয়ের্তার অ্যাটর্নিও ছিলেন তিনি। শুধু তাই নয়, বার্সেলোনা ক্লাবের সাবেক সভাপতি জোসেপ লুইজ নুনেজের অ্যাটর্নিও ছিলেন মার্তেল।

আলভেসের বিরুদ্ধে অভিযোগ, ৩০ ডিসেম্বর স্পেনের বার্সেলোনার একটি নৈশ ক্লাবে অনুমতি ছাড়াই এক নারীকে স্পর্শ করেছিলেন। সেই অভিযোগ আমলে নিয়ে সাবেক বার্সেলোনা তারকার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছে স্পেনে।

গত শুক্রবার সকালে সাক্ষ্য দিতে আলভেস বার্সেলোনার থানায় যাওয়ার পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে আটক করে পুলিশ। শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসা আলভেসকে এখন আদালতে তোলা হবে। আন্তর্জাতিক ও ক্লাব ক্যারিয়ার মিলিয়ে ৪৩ শিরোপা জয়ের রেকর্ড তার।

গ্রেপ্তার হওয়ার পরপরই আলভেসের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানিয়েছে তার ক্লাব পুমাস।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির