,

আর্জেন্টিনাকে উড়িয়ে ব্রাজিলের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ছোটদের ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৩-১ গোলে হারায় সেলেকাওরা।

আসরটিতে এ নিয়ে টানা দুই জয় তুলে নিল পেলের দেশ। এর আগে নিজেদের প্রথমে পেরুকে ৩-০ গোলে হারায় ব্রাজিলের তরুণরা।

কলম্বিয়ার এস্তাদিও অলিম্পিসো পাস্কুয়াল গেরেরো স্টেডিয়ামে ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। মারলন গোমেসের শট আর্জেন্টিনা গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি শটে ঠিকই জালের ঠিকানা খুঁজে নেন গিলেরমো বিরো।

পরে ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে দারুণ চতুরতায় আর্জেন্টিনা গোলরক্ষককে বোকা বানান ব্রাজিল অধিনায়ক আন্দ্রে সান্তোস।

বিরতির পর ৮৭তম মিনিটে আর্জেন্টিনার ভুলের সুযোগ নিতে কোনো ভুল করেনি ব্রাজিল। ডি বক্সের ভেতর ভিতোর রককে মাটিতে ফেলে দেন আর্জেন্টিনার দি লোয়ো। পেনাল্টি থেকে সেই রকই ব্রাজিলের হয়ে ব্যবধান বাড়ানোর কাজটা করেন।

ম্যাচের ৯০তম মিনিটে আর্জেন্টিনাকে গোল এনে দেন মাক্সি গনসালেস। তবে তা শুধু ব্যবধানই কমায়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট