,

শাহরুখের ‘পাঠান’ বাংলাদেশে মুক্তির আবেদন

news-image

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছবি ‘পাঠান’ আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এবার বাংলাদেশেও সিনেমাটি মুক্তির আবেদন করা হয়েছে।

বাংলাদেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠান দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় সিনেমাটি দেশে মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখায় আবেদন করেছে। তথ্য মন্ত্রণালয় এবং প্রযোজনা প্রতিষ্ঠানটি এ তথ্য নিশ্চিত করেছে।

আগামীকাল মঙ্গলবার বিকেলে বৈঠক করে বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি পাবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানা গেছে। যদি ছবিটি এখানে মুক্তির অনুমতি দেওয়া হয়, তবে ২৫ জানুয়ারি ভারতে মুক্তির দুই দিন পর ২৭ জানুয়ারি বাংলাদেশে প্রদর্শিত হবে।

চার বছর বিরতির পর ‘পাঠান’ সিনেমা দিয়ে নতুন করে ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘পাঠান’ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট