,

শামীম-অহনার কাবিনের ছবি ভাইরাল

news-image

বিনোদন প্রতিবেদক : টিভি নাটকের জনপ্রিয় দুই তারকা শামীম হাসান সরকার ও অহনা রহমান। সম্প্রতি নেটদুনিয়ায় কথা রটেছে, এই দুই তারকা বিয়ে করেছেন। আর কথা ওঠার পেছনে কারণ; গতকাল রাতে শামীম ও অহনা তাদের ফেসবুকে প্রকাশ করেন কাবিন নামার ছবি। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, ২০১৩ সালে মার্চর ২৫ তারিখ বিয়ে করেছেন তারা।

ছবিটি প্রকাশে ঘন্টা কয়েকের মধ্যেই নেটিজেনদের মন্তব্যে ওঠে আসে নানা প্রশ্ন। অনেকে শামীম-অহনাকে শুভেচ্ছা জানিয়েছেন। আবার কেউ কেউ জানতে চেয়েছেন, ঘটনা আসলেই কি সত্য?

এর উত্তর জানতে অভিনেতা শামীম হাসান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘এটা একটি নাটকের ছবি। নাম “কোটি টাকার কাবিন”। আর এটি নির্মাণ করছেন রিফাত আদনান পাপন। আজ শুটিংয়ের দ্বিতীয় দিন। উত্তরায় এর কাজ চলছে।’

হঠাৎ এমন ‘বিবাহের হলফনামা’র ছবি প্রকাশের পেছনে অন্য কোনো রহস্য আছে নাকি? উত্তরে শামীম বলেন, ‘কোন রহস্য নেই। মনে হল, একটু মজা করি তাই ছবিটি দেওয়া। আর ছবিটি দেখলেই কিন্তু বোঝা যায়, এটি আসল কাবিন নামার ছবি না নকল। যারা বোঝার তারা কিন্তু ঠিকই মন্তব্য করেছে মজা করে। জানতে চেয়েছেন নাটকের নাম।’

এই অভিনেতা জানান, ‘কোটি টাকার কাবিন’ নাটকে শামীমের বিপরীতে অভিনয় করছেন অহনা। আর খুব শিগগিরই এটি প্রচারে আসবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট