সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে শিক্ষককে লাঞ্ছিত করলেন বিএনপি নেতা

news-image

মোল্লা হারুন উর রশীদ,কুড়িগ্রাম
কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে একজন শিক্ষককে লাঞ্ছিত করার ভিডিও ছড়িয়ে পড়েছে

কুড়িগ্রাম জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. মাসুদ রানার বিরুদ্ধে সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল হাই সিদ্দিকীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াসমিন আরা হকের কক্ষে এই ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় ধারণ করা এ দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামার বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মো. মাসুদ রানাসহ অভিযুক্ত অন্যরা হলেন, পৌর এলাকার পুরাতন পশু হাসপাতাল মোড়ের শামসুল হকের ছেলে রুপন মিয়া, পুরাতন রেল স্টেশনের মুন্সিপাড়ার বাসিন্দা আমিনুর রহমান ও কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বিদ্যুৎ মিয়া।

ভুক্তভোগী শিক্ষক মো. আব্দুল হাই সিদ্দিকী জানান, ‘প্রধান শিক্ষকের কক্ষে হট্টগোলের শব্দ পেয়ে সেখানে যাই। কিছু অভিভাবক তাদের সন্তানের ভর্তি বাতিল বিষয়ে তর্ক করছিলেন। আমি তাদের সঙ্গে কথা বলতে গেলে কুড়িগ্রাম মোল্লাপাড়ার ব্যবসায়ী আব্দুল আজিজের পুত্র মো. মাসুদ রানা প্রথমে আমার ওপর চড়াও হয়। এরপর ধাক্কাতে ধাক্কাতে এক কোনায় নিয়ে যায়। বর্তমানে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।’

এ বিষয়ে অভিযুক্ত মাসুদ রানা বলেন, ‘আমার সন্তানকে ১৮ ডিসেম্বর স্কুলে ভর্তি করাই। ২৮ ডিসেম্বর স্কুলের নোটিশ বোর্ডের মাধ্যমে জানতে পারি আমার সন্তানসহ ৪২ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। এ বিষয়ে কথা বলার এক পর্যায়ে একজন শিক্ষক উত্তেজিত হয়ে পড়লে তার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। আমি তাকে লাঞ্ছিত করিনি।’

কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াসমিন আরা হক জানান, স্কুলে ভর্তির বিষয়ে অভিভাবকরা শিক্ষার্থীদের নামে একাধিক আবেদন করায় মন্ত্রণালয় থেকে ৪২ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করে দেয়া। কয়েকজন অভিভাবক কথা বলতে এসে আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এর প্রতিবাদ করায় সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হাই সিদ্দিকীর ওপর চড়াও হন অভিভাবক মাসুদ রানা। তিনি অকথ্য ভাষায় কথা বলতে বলতে তাকে ধাক্কাতে ধাক্কাতে এক কোনায় নিয়ে যান। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার বলেন, বিষয়টি তদন্তধীন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী