,

নিজের মৃত্যুর গুজব নিয়ে যা বললেন ওবায়দুল কাদের (ভিডিও)

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেবেন কি না, সেটি তার কাছে জানতে চান গণমাধ্যমকর্মীরা।

আজ রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এসব বিষয়গুলো আমি পাত্তা দেই না। কোনো গুরুত্ব দেই না। এই নোংরামিগুলো সবাইকে নিয়ে। প্রাইম মিনিস্টারকে নিয়ে যা করছে সেই তুলনায় এটা কী! মন্ত্রীদের নিয়ে করছে। এটা তো অবিরাম চলছে। আর যারা ভালো কাজ করে, তাদেরটা আরও বেশি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘মৃত্যু সংবাদ দিল যে বসুরহাটে কলেজ ময়দানে জানাজা হয়েছে। আমি শুনলাম। জানাজাও হয়েছে, এরপরে আমার গ্রামের বাড়িতে খবর দিয়েছে।’

সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এসব প্রশ্ন করে লাভ নেই। এসব বিষয়গুলো খুবই নোংরামি এবং নোংরা রাজনীতি যারা করে। কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরকে কামড়ানো কিরে মানুষের শোভা পায়?’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির