,

এবার ২৪৫ প্রস্তাব নিয়ে শুরু হচ্ছে ডিসি সম্মেলন

news-image

অনলাইন প্রতিবেদক : নতুন বছরের শুরুতেই অনুষ্ঠিত হচ্ছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। আগামী ২৪ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এবার ডিসি সম্মেলন ২৪৫ প্রস্তাব নিয়ে শুরু হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

রোববার দুপুরে সচিবালয়ে ডিসি সম্মেলন এর বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি জানান, এবারের সম্মেলনে মোট ২৬টি অধিবেশন থাকবে। এর মধ্যে ২০টি অধিবেশন থাকবে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে। এসব অধিবেশনের জন্য জেলা প্রশাসকেরা মোট ২৪৫টি প্রস্তাব জমা দিয়েছেন। সর্বোচ্চ ২৩টি প্রস্তাব জমা পড়েছে স্বাস্থ্যসেবা সংক্রান্ত। ভূমি সংক্রান্ত প্রস্তাব জমা পড়েছে ১৫টি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এবারের সম্মেলনে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে ভূমি ব্যবস্থাপনার বিষয়টি। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম জোরদারকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের মতো বিষয়গুলো নিয়েও আলোচনা হবে।

তিনি আরও জানান, গতবারের সম্মেলনে মোট ২৪২টি প্রস্তাব জমা পড়েছিল। এর মধ্যে ১৭৭টি প্রস্তাব বাস্তবায়ন হয়েছে।

করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর ডিসি সম্মেলন হয়নি। এরপর গত বছর ১৮-২০ জানুয়ারি ডিসি সম্মেলন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ওই সম্মেলনের উদ্বোধন করেন।

তবে এবার সরাসরি উপস্থিত হয়ে ডিসি সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শপলা হলে তিনি সম্মেলনের উদ্বোধন করবেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট