,

পদত্যাগ করছেন বাইডেনের চিফ অব স্টাফ?

news-image

অনলাইন ডেস্ক : শিগগিরই পদত্যাগ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন। মার্কিন এক সংবাদমাধ্যম গতকাল শনিবার এ খবর জানিয়েছে। খবর এএফপি’র।

রন ক্লেইন ২০২০ সালের নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে এ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ও দৃঢ়ভাবে বাইডেনের পাশেই রয়েছেন। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সময় থেকে রন তাঁর সহকর্মীদের একান্ত আলাপে বলে আসছেন, তিনি তার পদ থেকে সরে দাঁড়াতে প্রস্তুত।

দ্য নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়ে আরও বলেছে, আগামী ৭ ফেব্রুয়ারি বাইডেনের ইউনিয়ন ভাষণের আগেই রন ক্লেইন পদত্যাগ করতে পারেন।

হোয়াইট হাউসের এ পদটিতে যিনি কাজ করেন তাকে নানামুখী চাপের মধ্যে থাকতে হয়। এ পর্যন্ত খুব কম চিফ অব স্টাফই চার বছরের মেয়াদ পূর্ণ করতে পেরেছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে এ পদে চারজন কাজ করেছেন।

ক্লেইন (৬১) ভাইস প্রেসিডেন্ট আল গোরের চিফ অব স্টাফ হিসেবে ১৯৯৫ সাল থেকে ১৯৯৯ পর্যন্ত এবং বাইডেনের সময়ে ২০০৯ সাল থেকে ২০১১ পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া বারাক ওবামার সময়ে তিনি ইবোলা ভাইরাস মোকাবেলা নিয়ে হোয়াইট হাউসের সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট