,

রাজধানীতে র‌্যাব পরিচয়ে অপহরণচেষ্টা, গ্রেপ্তার ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালী ফ্লাইওভারে গাড়ি থামিয়ে দুজনকে অপহরণের চেষ্টার ঘটনায় র‌্যাব সদস্য পরিচয় দেওয়া তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাতে ওই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে বনানী থানার পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আযম মিয়া গণমাধ্যমকে এ তথ্য জানান।

ওসি বলেন, র‌্যাব সদস্য পরিচয় দিয়ে মহাখালী ফ্লাইওভার থেকে দুই ব্যক্তিকে অপহরণের চেষ্টা করা হয়। এ ঘটনার ভুক্তভোগী শহিদুল ইসলাম নামে একজন বাদী হয়ে থানায় মামলা করেছেন। পরে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজনের মধ্যে মুমিনুল নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়েছেন। বাকি দুজনের মধ্যে একজন গাড়িচালক ও অন্যজন মুমিনুলের আত্মীয়। তাদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

গতকাল দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই ব্যক্তি প্রাইভেটকারে করে যাচ্ছিলেন। তারা রাত ২টার দিকে মহাখালী ফ্লাইওভারের মাঝামাঝি পৌঁছায়। এ সময় পেছন থেকে একটি গাড়ি এসে তাদের গতিরোধ করে।

ওই গাড়িতে থাকা চারজন নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দেন। প্রাইভেটকারে থাকা দুই ব্যক্তিকে অস্ত্র দেখিয়ে হাতকড়া পরায় তারা। সেখানে তাদের মারধরও করা হয়। র‍্যাব সদস্য পরিচয় দেওয়া ব্যক্তিদের সন্দেহ হলে ভুক্তভোগীরা চিৎকার শুরু করেন। চিৎকার শোনে পথচারীরা এসে তাদের থামান এবং পুলিশকে খবর দেন।

এরই মধ্যে চক্রটির এক সদস্য পালিয়ে যান। তবে তাদের একজনকে সেখানে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না