,

ভারতের বইয়ের ছবি দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: শিক্ষামন্ত্রী

news-image

বাসস
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন পাঠ্যবইয়ে ইসলাম ধর্মবিরোধী কোনো কিছু নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক অপপ্রচার চলছে। তিন বছর আগের ভারতের পশ্চিমবঙ্গের একটি বইয়ের ছবি দিয়ে এই অপপ্রচার চালানো হচ্ছে, যে বইটি এখন সেখানেও চলে না।

আজ শনিবার চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার আরেফিন নগরে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের স্থায়ী ক্যাম্পাসে দশম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘একটা অপশক্তি আছে, যারা এ অপপ্রচার চালাচ্ছে। তাদের আপনারা সবাই চেনেন। তারা মিথ্যাচার করে শুধু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করতে চায় না, দেশের স্থিতিশীল পরিবেশটাকেও নষ্ট করতে চায়।’

দীপু মনি বলেন, ‘যারা বইয়ে ভুল শনাক্ত করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। নবম-দশম শ্রেণির বইয়ে কিছু ভুল শনাক্ত হয়েছে। এ বছর শিক্ষার্থীরা বইগুলো খুব মনোযোগ দিয়ে পড়েছে বলেই ভুলগুলো ধরা পড়েছে। আমি শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থীদের এই মনোযোগ পাঠ্যবইগুলোর মান উন্নত করতে এবং আরো নির্ভুল করতে সহযোগিতা ও অনুপ্রাণিত করবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনার সময়টা বিশ্ববাসীর জন্য কষ্টকর ছিল। করোনাকালীন সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে শিক্ষা কার্যক্রম চালু রেখেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমরা অনলাইন ক্লাসের কার্যক্রম সফলভাবে করতে পেরেছি। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা খুব খুশি।’

চলতি মাসেই শিক্ষাথীদের সব বই পৌঁছে দেওয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘গত বছর কাগজ শিল্প বিরাট একটা সংকটের সম্মুখীন। কাগজের একটা বড় সংকট ছিল। ডলার পরিস্থিতির কারণে আমরা আমদানির দিকেও যেতে পারিনি। এর পরেও সকল শিল্পের সহযোগিতায় ১ জানুয়ারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৮০ শতাংশ বই পৌঁছে দিতে পেরেছি। বাকি বইগুলো এ মাসের মধ্যেই আমরা শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেব।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ব্রিটিশ ফার্স্ট লেডি চেরি ব্লেয়ার, সমাবর্তন বক্তা ছিলেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ইমেরিটাস জন সেক্সটন। সমাবর্তনে ছয়জনকে এনডি মাতসুই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না