,

বলিউড তারকা রাখি সাওয়ান্ত গ্রেপ্তার

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত নাম রাখি সাওয়ান্ত। কিছুদিন পরপর বিতর্কিত কাজ কিংবা মন্তব্যে লাইমলাইটে আসাটা তার রুটিনে পরিণত হয়েছে। নিজেকে খবরের শিরোনামে রাখতে ভালো লাগে তার। এবার ফের আলোচনায় এসেছেন বলিউডের এই অভিনেত্রী।

এবার বিতর্কিত এই ভারতীয় মডেল রাখি সাওয়ান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়ার করা মানহানির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায়, রাখিকে গ্রেপ্তারের খবরটি টুইটারে একটি পোস্টে শার্লিন চোপড়া নিজেই জানান। পোস্টে শার্লিন লেখেন, মুম্বাই সেশন কোর্টে রাখি সাওয়ান্তের আগাম জামিনের আর্জি খারিজ হয়ে গেছে। তারপরেই বৃহস্পতিবার রাখিকে গ্রেপ্তার করে আম্বোলি থানার পুলিশ।

শার্লিনের অভিযোগ, বিগ বসের সাবেক প্রতিযোগী রাখি নাকি তার আপত্তিজনক ছবি ও ভিডিও পোস্ট করেছে সামাজিকমাধ্যমে।

মূলত রাখির সঙ্গে শার্লিনের দ্বন্দ্বের সূত্রপাত মি টু মুভমেন্ট নিয়ে। পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে মি টু মুভমেন্টে মুখ খুলেছিলেন শার্লিন। সেই সময় শার্লিনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন রাখি। এরপর তাদের মধ্যে শুরু হয় বাগ্‌যুদ্ধ। এক পর্যায়ে শার্লিনের বিরুদ্ধে গত বছর ৫ নভেম্বর মামলা করেন রাখির আইনজীবী।

শার্লিনও ৮ নভেম্বর পাল্টা রাখি সাওয়ান্ত ও তার আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করেন। এ মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার মামলায় অগ্রিম জামিন আবেদন করেছিলেন রাখি, কিন্তু আদালত তা নাকচ করে দেন।

উল্লেখ্য, বিয়ে করে গত কয়েক দিন ধরেই আলোচনায় ছিলেন ভারতীয় মডেল রাখি। স্বামীর সঙ্গে গতকাল বৃহস্পতিবার নিজের ডান্স একাডেমির উদ্বোধন করার কথা ছিল রাখির। কিন্তু তার আগেই তিনি গ্রেপ্তার হন।

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা