,

মিশরীয়দের যে কারণে মুরগির পা খেতে বলা হচ্ছে

news-image

অনলাইন ডেস্ক : অর্থনৈতিক মন্দায় পড়েছে পুরো বিশ্ব। মিশরও তার ব্যতিক্রম নয়। দেশটির মূল্যস্ফীতি রেকর্ড ছাড়িয়েছে। নিত্যপণ্যের দাম বাড়ছে। অনেক মানুষের নাগালের বাইরে চলে গেছে সাধারণ খাদ্যপণ্য। এর মধ্যে মুরগিও রয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার প্রতি কেজি পোল্ট্রি মুরগির দাম বেড়ে ৭০ মিশরীয় পাউন্ডে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে মিশরের ন্যাশনাল ইনস্টিটিউশন ফর নিউট্রিশন লোকজনকে আহ্বান জানাচ্ছে মুরগির পা খেতে।

প্রতিষ্ঠানটি ফেসবুকে পোস্ট করে গত মাসে একটি তালিকা দিয়ে বলেছে, প্রোটিন-সমৃদ্ধ খাদ্যের বিকল্প খুঁজছেন যা খরচ কমাবে? এই তালিকার শুরুতেই ছিল মুরগির পা ও গবাদি পশুর পা।

মিশরীয়দের অনেকে শঙ্কায় রয়েছে এই ভেবে যে, সরকার নাগরিকদের সেসব খাদ্যের পরামর্শ দেবে, যেসব খাদ্য দেশের চরম দারিদ্র্যের প্রতীক। মিশরে মাংসের মধ্যে সবচেয়ে সস্তা হলো মুরগির পা। যদিও বেশিরভাগই খাদ্যের পরিবর্তে এটিকে বর্জ্য হিসেবেই বিবেচনা করে।

দেশটির গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ আল-হাশিমি তার চার লাখ অনুসারীর উদ্দেশে এক টুইটে লিখেছেন, আমরা মুরগির পায়ের যুগে প্রবেশ করছি। মিশরীয় পাউন্ডে ধস নেমেছে ঋণে ডুবে যাচ্ছি।

অনেকে সরকারের আহ্বান শুনেছে বলে মনে হয়। মুরগির পা খাওয়ার পরামর্শ দেওয়ার পর এর প্রতি কেজির দাম দিগুণ বেড়ে ২০ মিশরীয় পাউন্ডে দাঁড়িয়েছে।

দেশটির কর্তৃপক্ষ বলছে, মিশরের লোকসংখ্যার ৩০ শতাংশ দারিদ্র্যসীমার নিচে বাস করে। ২০১৯ সালে বিশ্ব ব্যাংক এক হিসাবে দেখায় ৬০ শতাংশেরও বেশি লোক হয় দরিদ্র না হয় দ্রারিদ্র্যের ঝুঁকিতে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির