,

ব্রিজে ওঠার সময় প্রাণ গেল ২ কলেজছাত্রের

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডুমনী পাগলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই কলেজছাত্র হলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে নিহত সিয়াম (১৮) ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার শাকিল হোসেন (১৮)। শাকিলের বিস্তারিত পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে তারা দুজন গাজীপুর বিজিএমইএ কলেজে অধ্যয়নরত ছিলেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শুক্রবার বেলা সাড়ে ৯টার দিকে শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী পাগলা ব্রিজে মোটরসাইকেলে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহীর মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা