,

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে কে কখন বয়ান করবেন

news-image

নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর তুরাগ তীরে আমবয়ানের মধ্য দিয়ে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব (সাদপন্থী) শুরু হয়েছে। আজ শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওসমানের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

ইজতেমার দ্বিতীয় পর্ব চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। আমবয়ান তাৎক্ষণিকভাবে বাংলায় তরজমা করছেন মাওলানা জিয়া বিন কাসিম।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, শুক্রবার পাকিস্তানের মাওলানা ওসমানের আমবয়ান শেষে সকাল ১০টায় তালিম করবেন মাওলনা ইউসুফ কান্ধলভী, আর তা বাংলায় তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। জুমার পর মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম (বাংলাদেশি), বাদ আসর সাইদ বিন সাদ কান্ধলভী বয়ান করবেন, আর তা বাংলায় তরজমা করবেন মুফতি আজিম উদ্দিন। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী, তার বয়ানের তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম।

আগামীকাল শনিবার বাদ ফজর ভারতের মাওলানা ইয়াকুব বয়ান পেশ করবেন, তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। বাদ জোহর বয়ান করবেন তুর্কির মাওলানা ওমর, বাদ আসর বয়ান করবেন মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী। তাদের বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা ওসামা ইসলাম। বাদ মাগরিব ভারতের মাওলানা আব্দুস সাত্তার বয়ান পেশ করবেন। তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম।

আগামী রোববার বাদ ফজর ভারতের মাওলানা মুরসালিন বয়ান শুরু করবেন। আর হেদায়তি বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। তাদের বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম। এরপর আখেরি মোনাজাতও পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন কান্ধলভী।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না