,

‘পুষ্পা’ সিনেমায় শরিফুল রাজ

news-image

বিনোদন প্রতিবেদক : মুক্তির পরই ঝড় তুলেছে ভারতের দক্ষিণী সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’। মানুষের মুখে মুখে ছিল পুষ্পার ডায়ালগ। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের এই সিনেমাটি ঝড়ও তুলেছিল বক্স অফিসে। এবার এটি বাংলা ভাষায় ডাবিং হচ্ছে যা মুক্তি পাবে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে। আর সিনেমায় পুষ্পা চরিত্রে অভিনয় করা আল্লু অর্জুনের সংলাপের ডাবিংয়ে কণ্ঠ দিয়েছেন শরিফুল রাজ।

শরিফুল রাজের ভাষ্য, ‘এই কাজটা সত্যি অসাধারণ একটা নতুন অভিজ্ঞতা আমার জন্য। নতুন বিষয়ের মুখোমুখি হতে পছন্দ সব সময়। অন্য দেশের একজন নায়কের মুখে আমার কণ্ঠের সংলাপ বলা রোমাঞ্চকর একটা স্বাদ দিচ্ছে। আশা করি, দর্শকরা এটা উপভোগ করবে।’

এদিকে, অন্ধ্র প্রদেশের চিত্তোর জেলার একটি প্রত্যন্ত অঞ্চলের চোরাকারবারি নিয়ে ‘পুষ্পা : দ্য রাইজ’র গল্প। যেখানে দেখানো হয়েছে লাল চন্দন কাঠের চোরাকারবার। বক্স অফিসে ঝড় তোলে সিনেমাটি নির্মাণ করেছেন সুকুমার। এতে আল্লু অর্জুনের নায়িকা ছিলেন রশ্মিকা মন্দানা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না