,

ইভিএম নিয়ে সংশয় থাকলেও আশা ছাড়েনি ইসি

news-image

ইভিএম নিয়ে সংশয় থাকলেও আশা ছাড়েনি ইসি
নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে সংশয় থাকলেও আশা ছাড়েনি নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মো. আলমগীর।

নির্বাচন কমিশনার আলমগীর বলেন, ‘কমিশন সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম ব্যবহারের কথা বলছে। এটা সুনির্দিষ্ট নয়, কারণ এখনই বলা সম্ভব নয় প্রশিক্ষণ দিয়ে কতটা প্রস্তুত করা সম্ভব হবে।’

মো. আলমগীর বলেন, ‘ইভিএম কেনার বিষয় আছে, সফটওয়্যার ইনস্টল করার ব্যাপার আছে। তারপর সেটা চেকিং, ট্রেনিং, ভোটার এডুকেশন; সবকিছু মিলিয়েই কমিশনের অবস্থান ছিল জানুয়ারির মধ্যে না হলে দেড়শত আসনে ভোট করা সম্ভব হবে না।’

ইভিএম ইস্যুতে কমিশন এখনও আগের অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এটা একটা মহাযজ্ঞ। নানা রকম ব্যাকআপ সার্ভিস তৈরি করতে অনেক সময় লাগবে।’

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘ইভিএম প্রকল্প এখনও অনুমোদন পায়নি। তবে সর্বশেষ প্রকল্পের অবস্থা পরিকল্পনা কমিশন থেকে ইসিকে জানানো হয়নি।’

ইসির আগামী কমিশন সভায় ইভিএম নিয়ে আলোচনার সম্ভাবনার কথা জানিয়ে মো. আলমগীর বলেন, ‘আগামী বৈঠকের কার্যসূচিতে ইভিএম নেই। তবু আলোচনা হতে পারে। সেখানে প্রকল্প কর্মকর্তা, ইসির অধিশাখার কর্মকর্তা এবং টেকনিক্যাল কর্মকর্তার বক্তব্য শোনা হবে। এরপরে বলা যাবে কতদিনের মধ্যে, কতটা ইভিএম পেলে, কত আসনে ভোট করা সম্ভব হবে।’

পরিকল্পনা কমিশনে পাঠানো ইসির প্রকল্প প্রস্তাবে দুই লাখ ইভিএম কেনার কথা বলা হয়েছে। তবে নির্বাচন কমিশনার মো. আলমগীর এ বিষয়ে বলেন, ‘দুই লাখের কম, এক লাখ বা এর চেয়ে কম হলেও প্রকল্প পাস হতে পারে। কারণ, পরিকল্পনা কমিশন থেকে এখনো ইয়েস বা নো কিছুই বলা হয়নি। তাই চূড়ান্তভাবে কিছু এখনো বলা সম্ভব নয়। পরিকল্পনা কমিশন যদিও এই মাসের (জানুয়ারি) মধ্যেও বলে যে কতটুকু সম্ভব তাহলে ইসিও চূড়ান্তভাবে বলতে পারবে। এই মাসের মধ্যে পাস না হলে ১৫০ আসনে কঠিন হবে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না