,

কিডনি বেঁচে হলেও মাকে বাঁচাবেন রকি!

news-image

বিনোদন প্রতিবেদক : সদ্য চাকরি হারানো এক যুবকের নাম রকি। শুধু চাকরিই না, হারিয়েছেন প্রেমিকাকেও। ঠিক এই মুহূর্তেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তার মা। জরুরি ভিত্তিতে প্রয়োজন তাকে অপারেশন করানোর। কিন্তু দরকার এক লাখ টাকা।

অসময়ে মায়ের পাশে থাকাটাই তো সন্তানের কাজ। নিজের কাছে টাকা না থাকায়, পরিচিত মানুষের কাছে প্রয়োজনের কথা জানাচ্ছেন তিনি। কিন্তু কেউ তাকে টাকা দিচ্ছে না, সবাই ফিরিয়ে দিচ্ছে।

মানুষের কত রকমের সমস্যার মধ্যে রকির সমস্যাটা খুব বেশি পাত্তা পায়নি। তবুও তো মাকে বাঁচাতে হবে। তাই সিদ্ধান্ত নেয় নিজের একটি কিডনি বিক্রি করে হলেও মাকে বাঁচাবে। সেই সিদ্ধান্তে নিজের কিডনি বিক্রি করার প্রক্রিয়া শুরু করে। কিন্তু সেখানে গিয়ে জানতে পারে এক অজানা কথা। ঘটতে থাকে একের পর এক নানা রহস্যজনক ঘটনা। এমনই এক গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক ‘কেবিন নাম্বার ৫০৭’।

কুদরত উল্লাহর গল্প ও রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাকিল সৈকত। আর এতে রকি চরিত্রে আব্দুন নূর সজল আর হেলেন চরিত্রে অভিনয় করেছেন ফারজানা আহসান মিহি। আরও আছেন মিলি বাসার, রেজাউল আহসান শিকদার রেজা, খায়রুল ইসলাম পলিন, সোহেল মাসুদ পথিক, নাজনিন শবনব, মাইশা আলভী, জেকিসহ অনেকে।

সম্প্রতি উত্তরা, বনানী ও ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নুরুন্নবী তরুণের চিত্রগ্রহণে নাটকটি প্রযোজনা করেছে মাইজদীটেইনমেন্ট। খুব শিগগিরই বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘কেবিন নাম্বার ৫০৭’।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট