,

অসুস্থ রাজনীতির জন্য বিএনপির চিকিৎসা প্রয়োজন: ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পুরো দলটাই অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ রাজনীতি করার জন্য দলটাকে হাসপাতালে পাঠানো প্রয়োজন।

আজ সোমবার বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল, টানেলসহ উন্নয়নের একের পর এক প্রকল্প বাস্তবায়নে বিএনপি চোখে শর্ষে ফুল দেখছে। কারণ তারা এসব উন্নয়ন কখনোই দেখাতে পারেনি। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় তাদের মনে জ্বালা ধরেছে। সামনে ৩১ কিলোমিটার আরেকটি মেট্রোরেল হবে। পাতাল রেলের উদ্বোধন হবে। ২০৩০ সালের মধ্যে ৬টি এমআরটি লাইন গড়ে তোলে ঢাকার আশপাশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফর প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, তার সঙ্গে মতবিনিময় হয়েছে। নির্বাচন নিয়েও কথা হয়েছে। তাকে ত্রুটিমুক্ত নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করার কথা বলা হয়েছে।

বিএনপিকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ এদেশে ভেসে আসা দল নয়। এ দলের শেকড় অনেক গভীরে। সরকার পতন করবেন, শেখ হাসিনাকে হটাবেন আর বাংলার মানুষ চুপ করে বসে থাকবে-এটা মনে করার কোনো কারণ নেই।’

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী