সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে পুলিশের এসআই গুরুতর আহত, হামলাকারি আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে আতিকুল্লাহ (৪৫) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। রোববার (১৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলকারি  সাইদুলকে আটক করেছে। সে ওই গ্রামের ফজলুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে সাইদুল তার মা ও বাবাকে একটি ঘরে আটকে রেখে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশের একটি টিম ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরবন্দী মা ও বাবাকে উদ্ধার করে। পরে সাইদুলকে আটক করতে গেলে সে তার হাতে থাকা ছুরি দিয়ে সদর মডেল থানায় দায়িত্বরত এসআই আতিকুল্লাহর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। পরে পুলিশ সাইদুলকে আটক করে এবং গুরুতর আহত এসআই আতিকুল্লাহকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।
তবে তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেছেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন জানান, আটক হামলাকারী ব্যক্তি মানসিক ভারসাম্যহীন  বলে আমরা জানতে পেরেছি। আহত এসআই’য়ের অবস্হা সংকটাপন্ন হওয়ায় ডাক্তারের পরামর্শে এয়ার এ্যামবুলেন্স ঢাকায় পাঠাচ্ছি। বিষয়টি তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস