,

চলন্ত ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল যুবকের

news-image

রংপুর ব্যুরো : রংপুরে চলন্ত ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বদরগঞ্জ পৌর শহরের ১৩নং রেল ঘুমটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রংপুর জিআরপি পুলিশের সদস্য আল আমিন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম মিজানুর রহমান (২৮)। তিনি রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকার শাহ আলম মিয়ার ছেলে।

পুলিশ সদস্য আল আমিন বলেন, শুক্রবার বিকেল ৫টার দিকে পার্বতীপুর থেকে লালমনিরহাটের উদ্দেশে একটি লোকাল ট্রেন ছেড়ে আসে। ছাদের ওপর ৫-৭ জন যুবক ছিল। তারা ট্রেনের ছাদে লাফালাফি করার একপর্যায়ে এক যুবক মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার বাম হাত কাটা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

চিকিৎসক তাবাসসুম বিনতা বলেন, ওই যুবকের বাম হাত ঘটনাস্থলেই কাটা পড়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট